ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শীতার্ত মানুষদের শীত নিবারণে বিত্তবানদের এগিয়ে আসা উচিতঃ ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৪:৩৭
ঈশ্বরদী বাজারের বিএনপি অফিসে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষদের শীত নিবারণে বিত্তবানদের এগিয়ে আসা উচিত একথা বলেছেন হাবিবুর রহমান হাবিব। গতকাল সোমবার ৩ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ৯০'র গণআন্দোলনের মহানায়ক ও পাবনা জেলা বিএনপির আহবায়ক জননেতা হাবিবুর রহমান হাবিব। 
এসময় উপস্থিত ছিলেন, আজমল হোসেন ডাবলু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, পৌর বিএনপি'র সাবেক সহ সভাপতি আব্দুল জব্বার, মাহবুব আলম দুলাল সাবেক সহ সভাপতি পৌর বিএনপি, রফিকুল ইসলাম নয়ন শেষ নির্বাচনে বিএনপির পৌর মেয়র প্রার্থী,  তুহিন সিদ্দিক উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সেলিম আহমেদ সাবেক আহ্বায়ক পৌর ছাত্রদল, শেখ বেলাল সাবেক ছাত্রদল নেতা।
প্রধান অতিথি বলেন, ঈশ্বরদীর অনেক বড় ব্যবসায়ি আছেন যারা ইচ্ছে করলে দুই এক হাজার শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে তাদের শীত নিবারণ করতে পারেন। ঈশ্বরদীর ব্যবসায়ি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো দরকার। ব্যবসায়ীরা শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষগুলো শীতের হাত থেকে নিবারণ পাবে। আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে আমরা যতটুকু সহযোগিতা দিতে পেরেছি এতে কিছু মানুষ শীত থেকে মুক্তি পাবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ঈশ্বরদীর অনেক বেশি শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা