ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ৮:৩৩

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে বিএনপির উদ্যোগে অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল (৩ ফ্রেব্রুয়ারী) বিকালে উপজেলা,চন্দনাইশ পৌরসভা,দোহাজারী পৌরসভা বিএনপি ও তার অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে গাছবাড়িয়া নি.গৌ.সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশের কৃতি সন্তান বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,মোজাম্মেল হক বেলাল,আবদুল মাবুদ মাহাবু,আরিফুর রহমান মারুফ,বাহাউদ্দীন চৌধুরী,সাইফুল ইসলাম,মনজুরুল আলম তালুকদার,শফিকুল ইসলাম রাহী,আবদুল মজিদ শাহ,আবু বক্কর,আজম খান,মোরশেদুল আলম,আবু বক্কর ছিদ্দিক,মুজিবুর রহমান,সেলিম উদ্দিন,রাজীব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা