ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে পালিয়েছেঃ :কর্নেল অলি


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ১:৪৪

চট্টগ্রামের চন্দনাইশে বরমা ইউনিয়ন  লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) ও অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে উপজেলার বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় মাঠে বরমা ইউনিয়নে এলডিপির সভাপতি মোহাম্মদ মোসলেম খাঁনের সভাপতিত্বে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। 

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক রাশেদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া,সাধারণ সম্পাদক আকতার আলম,পৌরসভা এলডিপির সভাপতি এম.আইনুল কবির,উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি শের আলী মাস্টার,যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা,সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খাঁন,চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.আনিসুর রহমান চৌধুরীসহ উপজেলা,পৌরসভা,ইউনিয়ন এলডিপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন,শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে দেশে ছেড়ে পালিয়েছে।পালিয়ে যাওয়ার সময় কাপড়-চোপড়ও নিতে পারেনি, শুধু মাত্র দেশের টাকা বাক্স ভরে নিয়ে পালিয়ে গেছে। এখন ভারতে অবস্থান নিয়ে প্রতিদিন দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে। দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করার পরিকল্পনা করছে। তিনি আরো বলেন,এখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি শুরু করেছে। তাহলে এক চোর গিয়ে আরেক চোর এসে কী লাভ হলো। আমরা চাই নীতি, নৈতিকতা ও মনুষ্যত্ব নিয়ে এ দেশে বসবাস করব। দক্ষ মানুষ দেশের শাসনভার গ্রহণ না করলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত