মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাজিয়াটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হৃদয় আহম্মেদ উপজেলার কাজিয়াটি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় ৬ মা আগে মাদকের একটি মামলায় হৃদয়ের এক বছরের সাজা দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন হৃদয়। গোপন সংবাদে মঙ্গলবার ভোরে কাজিয়াটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতে সাজার রায় ঘোষণা হওয়ার পর থেকে হৃদয় পলাতক ছিলেন। ভোরে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
Link Copied