নরসিংদীতে লটকন বাগানে ৯৬ কেজি গাঁজা
নরসিংদীর শিবপুরে লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
বুধবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবির ওসি এস এম কামরুজ্জামান। তিনি গণমাধ্যম কে বলেন, জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল গাফফারের নেতৃত্বে ডিবির একটি দল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে আটাশিয়া সৃষ্টিগড় গ্রামের মনির হোসেনের মালিকানাধীন লটকন বাগানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ছয়টি প্লাস্টিকের বড় বস্তায় ১৬ কেজি করে মোড়ানো মোট ৯৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টাসহ শিবপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied