রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন
জেলার রায়পুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইমরান খাঁন লাইব্রেরির উদ্বোধন করেন।
রায়পুর পৌর শহরের মার্চেন্টস একাডেমীর বিপরীত পাশে পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ইমরান খান বলেন, রায়পুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়তলা করা হয়েছে, উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা যেনো আরও সুন্দর পরিবেশে বই পড়তে পারে। আমাদের ছেলে-মেয়েরা যেনো বই পড়ে সুন্দর জীবন গড়তে পারে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার তদন্ত (ওসি) শাহিদ, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, ইসলামি আন্দোলন নেতা হেলাল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার ঢালী সাধারণ সম্পাদক এম আর সুমন, কাজল কায়েস, শংকর মজুমদার, মোস্তফা কামাল,সোহেল আলম,নাঈম হোসেন , রাকিবুল ইসলামস মাজেদ সহ আরও অনেকেই।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের