ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা
কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া সীমান্তের নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।
তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আশিকুর বলেন, “নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নদী সাঁতরিয়ে সন্দেহজনক ৩ ব্যক্তিকে জেলে পাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা।
“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৩টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায় তারা। পরে ভাসমান অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।”
বস্তাগুলো খুলে ২ লাখ ২০ হাজার ইয়াবা ও ১টি বিদেশি মদের বোতল পাওয়া যায় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত