ওবায়দুল কাদেরের বাড়িতে হামলার ঘোষণা, চারপাশে থমথমে পরিবেশ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়করা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিজস্ব ফেসবুক পেইজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। সেখানে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর রয়েছে। তিনি ছাড়া বাকি ভাই ও চাচাতো ভাইয়ের ঘর রয়েছে।
আরও জানা যায়, গত ৫ আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। তারা বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেন। এ সময় কিছু ব্যক্তিকে বাড়ির ভেতর থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
সরেজমিনে ওবায়দুল কাদের বাড়ি গিয়ে দেখা যায়, চারপাশে থমথমে পরিবেশ। কয়েকজন সাংবাদিক বাড়ির সামনে অবস্থান করছেন। কেউ কেউ এক নজর বাড়িতে উঁকি দিয়ে আবার চলে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওবায়দুল কাদেরের বাড়িতে তার নিজস্ব ঘর নেই। তিনি বাড়িতে গেলে ছোট ভাই কাদের মির্জার বাড়িতে উঠতেন এবং সেখানেই নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতেন। বাবা-মায়ের কবরের পাশে একটা মসজিদ, একটা কাঁচারি ঘর, একটা পরিত্যক্ত ঘর ও একটা পাঠাগার রয়েছে। এছাড়া ভাই ও চাচাতো ভাইদের ঘর আছে।
কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদ কর্মী শাকিল আহমেদ বলেন, হামলার খবরে জেলা উপজেলার বিভিন্ন সংবাদকর্মী এসেছেন। স্থানীয়রা এসে এসে বাড়িটা দেখে যাচ্ছেন। অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে।
এমএসএম / এমএসএম
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!