রায়পুরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯টায় রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এই র্যালি শেষ হয়। এতে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালিতে শিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আবদুর রহমান ছাড়াও শিবিরের সাবেক জেলা ও শহর সভাপতি অ্যাড. আবদুল আউয়াল রাসেল, সাবেক জেলা ও শহর সভাপতি ফজলুল করিম, সাবেক জেলা সভাপতি সাইফুদ্দিন রাকিব, জেলা সাহিত্য সম্পাদক আবদুল মোতালেব, জেলা মাদ্রাসা ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হযরত আলীসহ রায়পুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সমাপনি বক্তব্যে শিবিরের জেলা সভাপতি বলেন, " শিবির এদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাই আগেও যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিলো তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আগামীতেও যারা শিবিরের বিরুদ্ধাচারণ করবেন, তাদেরকেও জনগন বয়কট করবে।
এমএসএম / এমএসএম
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের
নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!