ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৫ দুপুর ১:২৩

'ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস' প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস  পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের পূর্বপাশ থেকে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সামজিক সংগঠন ও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে তারা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের একাডেমিক ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করে। 

সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, 'পরিস্কার-পরিচ্ছন্নতা হচ্ছে প্রতিদিনের কাজ। আমরা বলছি পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ। কিন্তু আমরা তো প্রতিদিনই হাত-মুখ ধুই, গোসল করি। তেমনি পরিবেশটারও প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। এক সপ্তাহ করে যদি আমরা থেমে যাই, তাহলে সেটা কার্যকর হবে না। এই ধরণের উদ্যোগ এজন্যই নেওয়া হয় যাতে সবাই সচেতন হতে পারে। সেইসঙ্গে সবাই যাতে সম্মিলিতভাবে ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করে।'

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, 'ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দরকার সচেতনতা ও পরিচ্ছন্নতার কাজে সরাসরি অংশগ্রহণ। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সপ্তাহব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছি। আমরা সকলে নিজরা সচেতন হবো ও ক্যাম্পাস পরিষ্কারে অংশ নিব।'

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, 'আমাদের যত্রতত্র ময়লা না ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আমাদের যেসকল পরিচ্ছনতা কর্মী রয়েছে তাদের সবসময় সচেতন থাকতে হবে। কোথাও যেন ময়লা না জমে যায়। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুম গুলোর অবস্থা খুবই খারাপ। সে বিষয়েও আমাদের সচেতন থাকা দরকার।'

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক। প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেয়। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য