জয়পুরহাটে ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফ্যাসিস্ট সরকারের দালালরা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, দ্রুত তাদেরকে অপসারণ করতে হবে।
শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী শেষে সমাবেশে এসব কথা বলেন জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জুয়েল হোসেন।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো- সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠ ঘুরে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও জয়পুরহাট জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক সভাপতি ও শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সাবেক সভাপতি ও সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সাবেক সভাপতি আবুজর গিফারী, সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাবেক সেক্রেটারি ওমর আলী বাবু, ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন, অফিস সম্পদক আশরাফুল ইসলাম, মিডিয়া ও প্রচার সম্পাদক তারেক হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’