কাশিমপুরে পুলিশের নাকের ডগায় দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা
গাজীপুরের কাশিমপুরে পুলিশের নাকের ডগায় সংঘবদ্ধ একদল ডাকাত দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। গতরাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার ডাক্তার রানার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক জানিয়েছেন, গভীর রাতে অস্ত্রধারী ডাকাতরা বাড়িতে প্রবেশ করে দেশীয় ও বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের। তারা বাড়ির ভেতরে লুটপাট চালিয়ে ৬ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই বাড়িতেই কাশিমপুর থানার এক পুলিশ সদস্য ভাড়া থাকতেন, তবুও ডাকাতেরা নির্বিঘ্নে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কাশিমপুর এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও সেগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।
এ বিষয়ে জানতে চাইলে কোনাবাড়ি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আল-আমিন জানান, "আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।"
এদিকে, কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
রাজারহাটে রঙিন লাল সাগর কলা চাষে মিজানুরের সাফল্য
কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদ্বোধন
বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রেমের টানে মোহনগঞ্জে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টার অভিযোগ,
প্রকৃতির নিষ্ঠুর বর্ষণে আবারও প্লাবিত মনপুরা, দুর্ভোগে হাজারো পরিবার
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা