ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার
গত ২ ফেব্রুয়ারী রাতে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হাড়াইরকান্দি গ্রামে বাৎসরিক ওরশ মাহফিলে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও আলেমদের শানে বেয়াদব মূলক বক্তব্য দেন একই ইউনিয়নের বিএনপির সদস্য সচিব মোঃ ছাবিকুল ইসলাম। এমন একটি ভিডিও ৩রা ফেব্রুয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এরই পরিপ্রেক্ষিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন তার ফেসবুক স্টেটস এর মাধ্যমে জানিয়েছেন "এটি বিএনপির বক্তব্য নয় এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। দল হিসেবে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ড. খন্দকার মারুফ হোসেন। এরই মধ্যে তার বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক, মোঃ ওসমান গান ভূঁইয়া ও তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব, মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) তার বিতর্কীত বক্তব্যের জেরে ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসার ছাত্র-জনতা, আলেম ওলামা ও বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের বহিষ্কারের দাবীতে ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গনি ভূঁইয়া ও তিতাস উপজেলার সদস্য সচিব মোঃ মেহেদী হাসান সেলিম ভূঁইয়া সাক্ষরিত তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ছাকিবুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এই মর্মে একটি বহিষ্কার আদেশ গণমাধ্যমে পাঠিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ