নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইন (৪০)।শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন হোসাইন ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আরী বেপারীর ছেলে।প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় যান মামুন হোসাইন। পরে ভোর ৪টায় আবার আসেন এবং তিনি দোকানের সামনে এসে দাঁড়ালে বেশ কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে সবাই দৌড়ে এসে দেখি মামুন হোসাইন মাটিতে পড়ে আছেন। এ সময় দুজন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এরপর দ্রুত মামুন হোসাইনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন হোসাইন ইট, বালু, সিমেন্ট ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে মালামাল লোড-আনলোড করার সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মামুন নিহত হন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর রাঙ্গাবালীর এসি ল্যান্ড শাওনকে প্রত্যাহার, ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল,
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও