যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন
যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে আগের নামে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে পাবেন না টিকিট প্রত্যাশীরা। নতুন নামেই টিকিট বুকিং দিতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, স্টেশনগুলোর নতুন নাম গত ৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে প্রদর্শিত হচ্ছে।
ওয়েবসাইটে প্রবেশ করলেই একটি ছোট নোটিশ দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব) পরিবর্তন হয়েছে। তাই বঙ্গবন্ধু সেতু পশ্চিমের (BBSetu W) পরিবর্তে সায়দাবাদ (SAIDABAD) এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের (BBSetu E) পরিবর্তে ইব্রাহিমাবাদ (IBRAHIMABAD) দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট কেনার জন্য অনুসন্ধান করার অনুরোধ করা হলো।
নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে যাত্রীদের পরিবর্তিত নামেই অনলাইনে সার্চ করে টিকিট সংগ্রহ করতে হবে৷
এমএসএম / এমএসএম
আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই
নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!
শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা