রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (RUAA) বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে গঠনতন্ত্রের নতুন সংস্করণ অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, 'রাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশন ব্যক্তিস্বার্থ নয়, সবার কল্যাণে কাজ করবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, যাতে এটি দেশের শ্রেষ্ঠ অ্যালামনাই অ্যাসোসিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়।'এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন খান বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক দৃঢ় করার একটি অন্যতম মাধ্যম। তিনি বিশ্ববিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের এগিয়ে আসার আহ্বান জানান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আইয়ুব আলী খানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন RUAA এজিএম ২০২৫ বাস্তবায়ন আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ফরিদ উদ্দীন খান। রাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই বার্ষিক সাধারণ সভায় প্রায় ৭০০-এর বেশি সদস্য অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?