ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ছয় মাস : কতটা পূরণ হলো প্রত্যাশা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ১২:৩১

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয়েছে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলের। দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি। তিন দিন কোনো সরকার নেই। পুলিশ বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয়। জনপ্রশাসনে চরম বিশৃঙ্খল অবস্থা। এমন এক পরিস্থিতিতে গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। আজ ৮ ফেব্রুয়ারি। সেই অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হলো।  

নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এই ছয় মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশ বাহিনী এখনও কাজের স্বাভাবিক ধারায় ফেরেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী। অবশ্য যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছিল সেটা কিছুটা শৃঙ্খলায় ফিরেছে। 

বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হলেও সফলতা আসেনি। খাদ্যমূল্যস্ফীতি এখনো ১০ শতাংশের ওপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানোও এখন অন্যতম চ্যালেঞ্জ। দাবি দাওয়া নিয়ে নানা আন্দোলনে প্রায়ই জনজীবন স্থবির হয়ে পড়ছে। সেগুলো নিয়ন্ত্রণে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্যতম আলোচিত বিষয় সংস্কার।  সরকারের ৬ মাস পূর্তির এই দিনেই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন।  

আলোচনা রয়ে গেছে নির্বাচন নিয়েও। সর্বশেষ জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে-কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ ভাগে নির্বাচন হতে পারে।  

ছয় মাসে অন্তর্বর্তী সরকারের অন্যতম সফলতার মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রার মজুতের (রিজার্ভ) পতন ঠেকানো।

এমএসএম / এমএসএম

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে