গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের ওপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশে হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। জানা গেছে, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সবাইকে এতে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ফেসবুক পোস্টে বলেছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন