সকালের সময় নিউজ প্রকাশের পর সেই ইটভাটায় অর্থ দন্ড ও কারাদণ্ড
রায়পুরে এসিসিয়েটর ব্রিকস ফিল্ডের হুমকিতে মহাসড়ক এই শিরোনামে নিউজ প্রকাশের পর সেই ইটভাটায় অভিযান চালিয়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি সংগ্রহ ও ব্যবহারের দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানের নেতৃত্বে চরমোহনা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গাজী ব্রিকস ও এসোসিয়েট র্যাব ব্রিকস নামক দুটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে যথাক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ (ক) (খ) ধারায় দুইজনকে ১৫ দিনের ও একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের