তানোরে সরকারী খাল পাড়ের গাছ নিধন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের (ইউপি) সরকারি ভুষনা খাল পাড়ের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা কাটার অভিযোগ পাওয়া গেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সুশিল সমাজ।
স্থানীয়দের অভিযোগ,চাঁপাইনবাবগঞ্জ সদরের বটতলা হাটের আতাউর রহমানের পুত্র তোসিকুল ইসলাম খাল পাড়ের জমি নিজের দাবি করে এসব গাছ বিক্রি করেছেন। গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের (ইউপি) গোদাগাছী গ্রামের আশরাফুল মন্ডলের পুত্র সিরাজুল ইসলাম এসব গাছ কিনেছেন।স্থানীয় বাসিন্দা শরিফ, আব্দুল ও রফিকসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়।তারা বলেন, এর আগেও এরা খাড়ির ধারের গাছ কেটেছেন।
সরেজমিন ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে দেখা গেছে,সিরাজুল ইসলাম শ্রমিক দিয়ে খাল পাড়ে প্রায় আধা কিলোমিটার এলাকার বিভিন্ন প্রজাতির গাছ কাটছে। এসময় তার কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,তোসিকুলের কাছে থেকে তিনি ৮০ হাজার টাকায় খাল পাড়ের এসব গাছ কিনেছেন। তোসিকুল তাকে বলেছে গাছ কাটতে কারো কোনো অনুমতি লাগবে না,সরকারি ছুটির দিনে কাটলেই হবে।
এবিষয়ে জানতে চাইলে তোসিকুল ইসলাম বলেন,খাল তার জায়গার ওপর দিয়ে গেছে,খাল পাড়ের জায়গা তার নিজস্ব এবং আমগাছ গুলো তার লাগানো।তিনি বলেন,গাছগুলো তিনি বিক্রি করেননি, সরকারিভাবে বিক্রি করা হয়েছে।
এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল হায়াত এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিএমডিএর সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে বলেন, গাছ কাটার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠান বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখছি। এবিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বিএমডিএ গোদাগাড়ী ও কাঁকন হাট জোনের সহকারী প্রকৌশলীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান