ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৩:৩২

নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভূইয়া,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মাস্টার, আখতারুজ্জামান আব্বাসী ইলিয়াস, আনেয়ার হোসেন আসাদ, সদস্য সচিব কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল, 
উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ্ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত মোঃ রাজীব আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার ও অটোরিকশা (ইজিবাইক) প্রদান করেন ব্যারিস্টার কায়সার কামাল। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে।  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তবর্তী অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। ময়মনসিংহ বি এন এস বি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন দিনব্যাপী প্রায় তিন হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৮ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাকী রোগীদের ব্যাবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন