ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:৪৫

রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশসালের চরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন প্রাণ হারিয়েছেন। নএ সময় আহত হয়েছেন আরো দুজন। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে। মৃতরা হলেন- গজঘন্টা ইউনিয়নের জয়দেব কালিচরণ এলাকার নুরুল ইসলামের ছেলে আতিয়ার রহমান মনু মিয়া এবং এমদাদুল হকের ছেলে মোখলেছার রহমান টাংরু মণ্ডল। আহত আমজাদুল ও নাজমুল ইসলামকে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, সকালে স্থানীয় বিলে মাছ ধরতে যায় জেলেরা। এ সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে চল্লিশসালের চরে মাছ ধরা অবস্থায় মনু মিয়া ও টাংরু মণ্ডল ঘটনাস্থলে প্রাণ হারায়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঙ্গাচড়া থানার লক্ষ্মিীটারী ইউনিয়ন বিট অফিসার এসআই শাহ নওয়াজ জানান, সকালে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে সেখানকার চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম