সিটিজেনস ফোরাম'র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম মহানগর সিটিজেনস ফোরামের আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার( ৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) অতিরিক্ত কমিশনার ( এডমিন ) আশফিকুজ্জামান আক্তার ।
সিটিজেনস ফোরামের আহ্বায়ক মোঃ মশিউল আলম স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ আবু নাসের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহমেদুল আলম চৌধুরী রাসেল , আজিজুল হক, আব্দুল হান্নান, আহমেদ মোস্তাক, কে এম মামুন রাজা,
শওকত আলী , হারূনুর রশীদ, সাইফুর রহমান খান,, মিত্র কুমার শীল, মোঃ ইকবাল চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, কুতুব উদ্দিন বাহার, রাশেদুল আলম মঞ্জুর, এডভোকেট মহিউদ্দিন, মোঃ আলমগীর আলম, সমন্বয়ক সোনিয়া আক্তার, মনির আহমেদ, শফিকুল ইসলাম শাহীন, জাকির হোসেন, মোঃ কমল মোরশেদ কমল, মোঃ আবুল হাশেম, জিন্নাতুন নেসা, নেজাম উদ্দিন সেলিম, মনজুরুল আলম চৌধুরী প্রমূখ
এই সময় বক্তারা সিটিজেনস ফোরাম কে শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেন । প্রস্তাবনা সমূহের মধ্যে রয়েছে অফিস স্থাপন, থানা ও ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন, কমিটি সমূহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশ্চিত করন, আহবায়ক কমিটির কলেবর বৃদ্ধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ থেকে একজন করে প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করন, চাঁদাবাজি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিস্টদের পক্ষে তদবির বন্ধকরন, প্রতিটি থানা ও ওয়ার্ডে মোটিভেশনাল কর্মশালার আয়োজন, জুলাই- আগস্ট বিপ্লবের আদর্শকে কে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিটিজেনস ফোরাম কে বেগবান করন ।
প্রধান অতিথি আশফিকুজ্জামান আক্তার বলেন, " সিটিজেনস ফোরামকে গতিশীল করতে মত বিনিময় সভায় প্রস্তাবিত বিষয় সমূহের ব্যাপারে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আলাপ করে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে । খুব শীঘ্রই ফোরামের সকল সদস্যদের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করা হবে এবং ফোরামের প্রতিটি সদস্য দেশ , জাতি ও সমাজ বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ টুকু নিংড়ে দেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস" ।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত