মধুপুরে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে যুবসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখা।
মধুপুর অডিটরিয়ামে শনিবার দুপুরে অনুষ্ঠিত যুব সমাবেশে মধুপুরের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের শতাধিক যুবক অংশ নেয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলার আমীর অধ্যাপক আব্দুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, যুব বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, শুরা সদস্য অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মোল্লা মামুন আজাদ প্রমূখ।
সমাবেশে জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শয়তানেরা ওত পেতে আছে। শয়তানের প্রেতাত্মারা শয়তানের প্রতিটি কোয়ালিটি অর্জন করে বাংলাদেশ শাসন করেছে। তারা যে পরিমান অত্যাচার নির্যাতন করেছে বর্তমান পরিস্থিতে তাদের বাড়ি থাকার কথা নয়। তাদের বাড়ি থেকে ধরে এনে এনে প্রতিশোধ নেওয়ার কথা। কিন্ত আমরা প্রতিশোধ পরায়ন নই। আমরা ক্ষমা করতে জানি।
তিনি আরো বলেন, আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। প্রতিটি কাজের হিসাব ভাউচারের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। এজন্য প্রতিটি কর্মী সমর্থককে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার