বাউফলে বিএনপি'র জন সমাবেশ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বাউফল পাবলিক মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন (একাংশ) আয়োজনে বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান সেলিম, বাউফল উপজেলা বিএনপির সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুল হক খোকন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রদলের সাহিত্য সম্পাদক শাহিন রেজা,
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাউফলে বিএনপি`র হাতকে শক্তিশালী করার জন্য শহিদুল আলম তালুকদারের বিকল্প নাই। তিনি মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর বাউফল উপহার দিবেন। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখার জন্য ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলকে আহবান জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied