রায়পুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার -১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে একটি সেলুনের মালিক ৬ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগে গ্রেফতার করেছে রায়পুর থানাপুলিশ।
৮ ফেব্রুয়ারী ( শনিবার) দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পরে ঐ শিশু শিক্ষার্থী সেলুনের সামনে দিয়ে যাওয়ার সময় সেলুনের মালিক শিশুটিকে ডেকে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
রায়পুর থানার সাব ইন্সপেক্টর ফারুক হোসেন বলেন, " ৮ ফেব্রুয়ারী দুপুরে রাখালিয়া বাজারের একটি মাদ্রাসার এক শিশু শিক্ষাীর্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাওয়ার সময় সেলুনের মালিক বিশ্বনাথ চন্দ্র দাস মেয়েটিকে পানি খাওয়ানোর কথা বলে সুকৌশলে দোকানের গোপন রুমে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি ৯ ফেব্রুয়ারী ( রবিবার) সকালে তার বাবাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় আসার সময় সেলুনের মালিক বিশ্বনাথ চন্দ্র দাসকে দেখিয়ে দেয়। তখন শিশুটির বাবা স্থানীয় লোকজনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে থানায় খবর দিলে আমরা একজনকে গ্রেফতার করে নিয়ে আসি। লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের