ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

টঙ্গীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৫ রাত ১০:১৬

মাদক কে না বলুন - স্লোগান সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য বেপারী মোঃ জুয়েল রানার সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বি.এম শামীম।

 

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকারী সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক জননেতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম দেওয়ান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ, টঙ্গী বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টানু,যুবদল নেতা আঃ কাদির, মোঃ হেলাল উদ্দিন, আঃ সাঈদ,মাসুদ খান, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন বাপ্পি মিজ্জা প্রমুখ।

পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ২ আসনের ধানের শীষের প্রতিকি নেতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার বলেন বিগত সরকার প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের আখড়া বানিয়ে রেখেছিল। তাই সমাজের যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছিল। বিএনপি সরকার সবসময় মাকদ-কে না বলে। সামনের দিনে টঙ্গী সহ গাজীপুর-২ আসনের মধ্যে মাদকদ্রব্য বেচা-কেনা বন্ধ থাকবে। পাশাপাশি গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকবে বলে অঙ্গীকার করেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ