ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় মানুষের না অন্য প্রাণীর জানতে অপেক্ষা
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতিমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল আজ সকাল ৯টায় গিয়েছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।
এর আগে গতকাল আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি-না এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
Aminur / Aminur
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার
সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশে জ্বালানি বহনকারী প্লেনকে আকাশসীমায় ঢুকতে দিল না পাকিস্তান
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ-চীনের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার