ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে আশা শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১:৪৩

পিরোজপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ২৫ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘ডাক দিয়ে যাই’-এর কনফারেন্স রুমে
 সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।

কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে সামিউল হক আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।

আশা-পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস-এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল জলিল এবং খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো. শহিদুল ইসলাম।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।

‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ৬,৭৫০ টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৯,০০০টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ৬ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪