ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

অদৃশ্য শক্তির ছত্রছায়ায় লোকালয়ে চলছে ইটভাটা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ৪:১৯

খুলনায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটার অধিকাংশই অবৈধ। অধিকাংশের নেই লাইসেন্স। পরিবেশ ছাড়পত্র থাকলেও নেই তার নবায়ন। উর্বর জমির মাটি কেটে অবাধে এসব ভাটায় পুড়িয়ে বানানো হচ্ছে ইট। আবার যেগুলোর পরিবেশ ছাড়পত্র রয়েছে, সেগুলোয় মানা হয় না কোনো পরিবেশ আইন ও নির্দেশনা। খুলনার প্রশাসনকে ম্যানেজ করে লোকালয়ে চলছে এসব ইটভাটা। প্রশাসন ও পরিবেশ দপ্তরের কর্তাদের ম্যানেজ করেই বছরের পর বছর চলছে এসব অবৈধ ইটভাটা। নামে মাত্র অভিযান চললেও টাকা দিয়ে ম্যানেজ করে ভাটাগুলো পুনরায় চালু হচ্ছে বলে রয়েছে অভিযোগ।   
খোঁজ নিয়ে জানা যায়, খুলনার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইটভাটাগুলোর অবস্থান জনবসতিপূর্ন এলাকায়। আইন মেনে জেলা প্রশাসণ অনুমোদন দিলেও বিভিন্ন এলাকায় জনবসতি গড়ে ওঠার কারনে পরিবেশ অধিদপ্তর তাদের ছাড়পত্র নবায়ন করতে পারছে না। আর ছাড়পত্র নবায়ন ছাড়াই অদৃশ্য শক্তির জোড়ে এসকল ইটভাটা চলছে। ইটভাটাগুলোতে ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে পুরানো প্লাষ্টিক, টায়ার এবং কাঠকয়লা। উর্বর মাটি কেটে তা দিয়ে বানানো হচ্ছে ইট। পুরানো প্লাষ্টিক এবং টায়ার পোড়ানোর কারণে নির্গত কালো ধোয়ায় পরিবেশের হচ্ছে ক্ষতি। ক্ষতি হচ্ছে সাধারন মানুষ, পশু,পাখি, গাছপালা এবং জলাশয়গুলোর। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান, ফলজ গাছ, বাঁশঝাড় ও সুপারির ফলনও দিন দিন কমে যাচ্ছে।
খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, খুলনায় জেলায় মোট ১৪৬টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১০১টি ইটভাটার রয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বাকি ৪৫টি ইটভাটার কোন বৈধতা নেই। এর মধ্যে বন্ধ হয়ে গেছে ১৫টি ইটভাটা। সব মিলিয়ে খুলনা জেলায় বর্তমানে চলমান রয়েছে ১৩১টি ইটভাটা। যার মধ্যে ডুমুরিয়ায় ২০, রুপসায় ৬৩, তেরখাদায় ৯, ফুলতলায় ৮, দিঘলিয়াতে ৬, বটিয়াঘাটায় ৫, কয়রায় ৯ ও পাইকগাছাতে ১১টি ইটভাটা চলমান রয়েছে। তবে প্রায় ৮০ ভাগ ইটভাটার পরিবেশ ছাড়পত্রের নবায়ন নেই।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন অনুসারে, আবাসিক এলাকা সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষি জমি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসহ জনবসতিপূর্ন এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মান আইনত দন্ডনীয়। কিন্তু এ আইনের নেই যথাযথ প্রয়োগ।  
একাধিক সূত্র জানায় , অদৃশ্য শক্তির ছত্রছায়ায় খুলনার ইটভাটাগুলো চলছে।  অধিকাংশ ইটভাটা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের। আওয়ামীলীগ সরকারের পতন হলেও নামে-বেনামে তারা এসব ইটভাটা চালাচ্ছেন। তাদের অপশক্তির জোড় এখনো কমেনি। জেলা প্রশাসণ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ইটভাটা বন্ধ করে দিলেও কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে তারা পুনরায় ইটভাটা চালু করছেন। 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ঘনবসতি এলকায় অবৈধ ইট ভাটার ক্ষতিকর ধোয়ার কারণে শ্বাসকষ্ট, হার্টের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্কদের মধ্যে চর্মরোগের প্রবণতাও দেখা যায়। ধোয়ার কারণে ফসল, গাছপালা বিনষ্ট হচ্ছে। জলাশয়ের মাছের ক্ষতি হয়। যার দরুন মানুষসহ পুরো ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলে।
খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ বলেন, ইটভাটাগুলো তৈরী হয়েছে বৈধতা মেনে। কিন্তু এখন তা অবৈধ। কারন লোকালয়ের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা থাকলে তার ছাড়পত্র দেয়ার বিধান নেই। এজন্য তাদের ছাড়পত্র নবায়ন হচ্ছে না। তারা আইন অনুসারে ইটভাটা স্থানান্তর করলে তাদের পরিবেশ ছাড়পত্র নবায়ন হবে। 
খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে, ফাঁয়ার সার্ভিস দিয়ে পানি ঢালা হয়েছে। তিনি আরো বলেন, ইটভাটা কোন স্থায়ী জিনিস না। ইটভাটা চালাতে হলে তাদেরকে লোকালয় থেকে সরে যেতে হবে। 

এমএসএম / এমএসএম

গঙ্গার নতুন ধারা থেকে জন্ম, শতাব্দীজুড়ে কৃষি, নৌযোগাযোগ ও জনপদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা

রামুতে যৌথ অভিযানে অপহৃত দুই কৃষক উদ্ধার

মেঘনা নদী থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

নোয়াখালীর মুছাপুর রেগুলেটর পরিদর্শণে পানিসম্পদমন্ত্রী, খুব দ্রুতই রেগুলেটর ও বাঁধের কাজ শুরু করব

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি

‎আনোয়ারায় কিশোর গ্যাং মহিমের লাশ উদ্ধার: "পরিবারের দাবি পরিকল্পিত হত্যা"

ঠাকুরগাঁও এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড অব্যাহত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

চন্দ্রশেখরদীতে জমি বিরোধের জেরে গর্ভবতী নারীর অনাগত সন্তানের মৃত্যু

খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

দূর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, র‍্যালি ও অগ্নিনির্বাপন মহড়া