ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি হাটের জায়গায় দখলের হিড়িক বিএনপি নেতাদের


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৭

সরকারি হাটের জায়গায় দখলের হিড়িক বিএনপি নেতাদের। সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই এলাকায় হাটের আরেকটি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন মফিজ উদ্দিন। তিনিও বিএনপির কর্মী বলে জানিয়েছেন এলাকাবাসী।
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে ঘটনাটি এমনটি ঘটেছে। প্রকাশ্য দিবালোকে এমন দখল চললেও কেউ কিছুই বলার সাহস পাচ্ছেন না। 
অভিযুক্ত কফিল উদ্দিন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। চড়ইকোল বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কফিল উদ্দিন দলীয় ক্ষমতা ব্যবহার করে হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখল করেন। কিছুদিন হলো তিনি  সেখানে একটি পাকা ঘর নির্মাণ করছেন। তার দেখাদেখি, একই বাজারে বিএনপি কর্মী মফিজ উদ্দিনও হাটের জায়গা দখল করে আরেকটি ঘর নির্মাণ করছেন।” 
আমজাদ হোসেন নামে স্থানীয় বাসিন্দা বলেন,“প্রকাশ্যে সরকারি জায়গায় ঘর নির্মাণ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারণে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের বিরুদ্ধে।”
সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, “বাজারে আমার বসার মতো কোন জায়গা নেই। তাই বাজারের এই জায়গাটিতে একটি ঘর নির্মাণ করছি। আমি বিএনপির অনেক নির্যাতিত একজন কর্মী। আমি অনেকবার জেল জুলুম সহ্য করেছি। যদি আপনারা নিউজ করেন তা’হলে আমার ওই জায়গা ফাঁকা করে দিতে হবে।” 
জায়গাটি সরকারিভাবে লিজ নেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান কাফিল উদ্দিন।
অপর অভিযুক্ত মফিজ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন,“বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে দলের সুনাম ক্ষুন্ন হয়। কোনো অবস্থাতেই আমরা দখলদারিত্বে বিশ্বাস করি না।”
দৃষ্টি আকর্ষণ করা হলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম বলেন,“আমি কিছুই জানি না। বর্তমানে আমি দলীয় কোনো পদে নেই। সুতরাং, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা  নেয়ার আমি কেউ না।”
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন,“সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি আপনার কাছে থেকেই শুনলাম। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়; অবশ্যই ওই জায়গা দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলকারীর বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী