মধুপুরে ৪ ফার্মেসিতে অভিযানঃ মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দুপুরে মধুপুর পৌরসভার বিভিন্ন স্থানের ফার্মেসিতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইলের ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আহসান হাবীব।সহযোগিতায় ছিলেন এসআই আবুল কালামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রি ও অ্যান্টিবায়োটিকের রেজিস্টার সংরক্ষণ না করার বিষয় পরিলক্ষিত হয়। এসব অপরাধে ৪টি ফার্মেসির মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত আরো উল্লেখ করেন, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার