ফুটবল ক্রিকেট এর বদলে মাদক হাতে তুলে দিয়ে যুবসমাজকে ধ্বংস করতে চেয়েছিল খুনি হাসিনাঃ ড. খন্দকার মারুফ হোসেন
শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
গত পনের বছর জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী প্রোগ্রাম করতে পারে নাই। ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানে খুনি হাসিনা পতনের পর দেশে স্বাধীনতা ফিরে এসেছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ফুটবল ক্রিকেট এর বদলে মাদক হাতে তুলে দিয়ে এই দেশের যুবসমাজকে ধ্বংস করতে চেয়েছিল। তিনি মাদক পরিহার করে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন স্পোর্টিং ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে কেতুন্দী ফ্রেন্ডস ক্লাব একাদশকে ট্রাইবেকারে ৬-৭ এর ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে পালপাড়া ইয়াং স্টার ক্লাব একাদশ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মারুকা, মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। দাউদকান্দি বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া। বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ। দাউদকান্দি বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক (সফর) তালুকদার। দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারী। দাউদকান্দি বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন উদ্দিন গাজী। কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ। সাবেক চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন ইসাক হেলাল। সাবেক চেয়ারম্যান মারুকা ইউনিয়ন নুরুল ইসলাম। দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সওগাত চৌধুরী পিটার। কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া। দাউদকান্দি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, খন্দকার বিল্লাল হোসেন সুমন। কুমিল্লা জেলা সাবেক ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া সহ আরো অনেকেই।
খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ হারিছ চৌধুরী।
খেলা দেখতে হাজার হাজার দর্শক দুপুর বারোটা থেকে আসতে শুরু করে দুপুর দুইটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। পুরুষ দর্শকদের পাশাপাশি নারী ও শিশু দর্শকও ছিল চোখে পড়ার মত অনেকেই ঢাকা ও আশেপাশের জেলা থেকে এসেছেন খেলা উপভোগ করার জন্য। এ যেনো এক মিলন মেলায় পরিনত হয়েছে। আয়োজকরা শান্তিপূর্ণ ভাবে খেলা উপভোগ করায় সকলকে ধন্যবাদ জানান। এবং মাদক প্রতিরোধে এধরনের খেলা অব্যহত রাখবেন বলে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলা নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত
চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়
বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ
চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি
বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ
আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি
রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র্যাব