গণতন্ত্র উৎসব উপলক্ষে জয়পুরহাটে নাগরিক প্লাটফর্ম এর সংবাদ সম্মেলন
গণতন্ত্র উৎসব ২০২৫ ( যুব ক্যাম্পেিন) উপলক্ষে জয়পুরহাটে নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারী গণতন্ত্র উৎসব পালনের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় নাগরিক প্লাটফর্ম জয়পুরহাট এর আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আস্থা'র ক্লাস্টার কো- অর্ডিনেটর মহিউদ্দিন মইন, নওগাঁর জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, মনিটরিং কো অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, নাগরিক প্লাটফর্ম এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাপাইনবয়াবগঞ্জ জেলা সমন্বয়কারী রেজাউল করিম প্রমুখ।
গণতন্ত্র উৎসব উপলক্ষে আগামীকাল বুধবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে র্যালী ও উদ্বোধন অনুষ্ঠান সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন সংস্থা ও যুবদের স্টল,গান, কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণতন্ত্র প্রাতিষ্ঠিকরণে যুব অংশগ্রহণ এবং করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’