ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী বার এসোসিয়েশনের নির্বাচনে ফরম কিনতে আইনজীবীদের উপরে হামলা, আহত ৩


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৩৯

পটুয়াখালী বার এসোসিয়েশনের নির্বাচনে জামায়াত সমর্থিত আইনজীবীদের মনোনয়ন ফরম কিনতে বাঁধা ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি পন্থী আইনজীবীদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে গেলে জামায়াত পন্থী আইনজীবীদের ওপর হামলা ও মনোনয়ন পত্র ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। এতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি)  ও জামায়াত নেতা এডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের ৬নং ওয়ার্ডের সহ সভাপতি এডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির আহত হন। এরমধ্যে গুরুতর আহত এডভোকেট রুহুল আমিনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানাগেছে, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ফরম ক্রয় ও দাখিলে দিন ধার্য ছিল। দুপুর ১২টার পর পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, আহত পিপি রুহুল আমিন সহ ৯ জন আইনজীবী ফরম ক্রয় ও দাখিলের জন্য আইনজীবী সমিতির ভবনে উপস্থিত হয়। এসময় বিএনপি সমর্থীত আইনজীবী কালাম ওরফে জাসদ কালাম, অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন, মাহাবুবুর রহমান সুজন, এডভোকেট আরিফুর রহমান রিয়াজ সহ জন বিএনপির সমর্থীত অন্তত ৫০ জন আইনজীবী ফরম ক্রয় বাঁধা দেয় এবং তাদের উপর হামলা চালায়।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আজ (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৩ পর্যন্ত  ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল উক্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬ টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের উপর হামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা।
এদিকে নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট মোহসীন উদ্দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বাকি দুজন নির্বাচন কমিশন বিএনপি সমর্থিত আইনজীবী।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার