বাঙলা কলেজে ৩ দিনব্যাপী ‘সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা’ শুরু
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা’। মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস) আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান।
প্রশিক্ষণ কর্মশালা চলবে ১১-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ দিন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। এ ছাড়াও, বিশেষ অতিথি হিসেবে দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ এবং কালবেলার বিশেষ প্রতিনিধি ও অনুসন্ধান সেলের প্রধান সানাউল হজ সানী উপস্থিত থাকবেন।
এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও দেশবরেণ্য প্রথিতযশা সাংবাদিকগণ।
প্রশিক্ষকদের মধ্যে আছেন— মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান, সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর সায়মা ফিরোজ, নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি ও আলোচিত অনুসন্ধানী সাংবাদিক মো. তাইমুর হাসান শুভ, প্রথম আলোর সিনিয়র ফটো জার্নালিস্ট সাবিনা ইয়াসমিন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আমানুর রহমান রনি, দৈনিক কালবেলার ডেপুটি ইনচার্জ (মাল্টিমিডিয়া) অমিত হাসান রবিন, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সদস্য মাজহারুল ইসলাম রবিন, বাংলাদেশ বেতারের উপস্থাপক জাহেদ হাসান ফরহাদ; মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বাকসাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম এবং রাইজিংবিডি ডটকম-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও বাকসাস-এর সাবেক সভাপতি নাজমুল হোসেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাংবাদিকতার কলাকৌশল ও রিপোর্টিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়াও, টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ লিখন, ফিচার রাইটিং ও অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন