ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফাই জামান সেলিম


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ১২:৫২

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফা-ই জামান সেলিম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা। তিনি দেশে শান্তি,সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতির ধারা চালু করেছিলেন।ইঞ্জিনিয়ার সেলিম বলেন,দেশে গনতন্ত্র,শান্তি,সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে ঘরে ঘরে নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে।

গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজুর সভাপতিত্বে নওপাড়া বাজার প্রঙ্গনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যার হাজী মোঃ রোকনউদ্দিন তালুকদার মোঃ এমদাদুল হক (এমদাদ) যুগ্ম আহ্বায়ক কেন্দুয়া উপজেলা যুবদল। বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ,সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ নাহিদ হাসান (রিয়াদ) সাধারণ সম্পাদক নওপাড়া ইউনিয়ন ছাত্রদল।

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ