কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে রাতের অন্ধকারে দুর্বৃত্তের আগুন
পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর মো. কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, দুর্বৃত্তরা মধ্যরাতে তার ঘর ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।
ফেসবুক পোস্টে কাফি লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম ও করছি। নিরাপত্তা পাইনি।’কাফির প্রতিবেশী হৃদয় খান বলেন, ‘তার ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তার বাবা-মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান।’
খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, ‘আমরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে তার আগেই ঘর সম্পূর্ণ পুড়ে যায়।’কাফির পরিবারের অভিযোগ, এটি ছিল একটি পরিকল্পিত হামলা। পেছনের এবং সামনের দরজা বন্ধ করে আগুন লাগানোর বিষয়টি তাদের সন্দেহ আরও দৃঢ় করেছে।
কাফি ২০১৯ সাল থেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে দেশের রাজনৈতিক, সামাজিক অসঙ্গতি এবং দুর্নীতির প্রতিবাদ করেন তিনি। তার এই ব্যতিক্রমী কনটেন্টগুলো অনলাইনে বেশ জনপ্রিয়তা পায়।ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই কাফির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পরিবারটি এই ঘটনায় প্রশাসনের দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied