তানোরে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা
রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষ থানায় মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীর অভিযোগ,বাদির কাছে থেকে পুলিশ আর্থিক সুবিধা নিয়ে কোনো তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করেছে।
জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) শিমুল পুকুর গ্রামে জেল নম্বর ১০১ মৌজা নবনবী,আরএস খতিয়ান নম্বর ১৮৪, দাগ নম্বর ১৯৯, শ্রেণী পুকুর পাড় ও ভিটা, পরিমান ২ একর ২৩ শতক। পৈতৃক সুত্রে এসব সম্পত্তির মালিক রাজশাহীর চন্ডিপুর কদমতলা মহল্লার মৃত জাহানারা বেগমের পুত্র জহুরুল ইসলাম। তার নামে জমির খাজনা-খারিজ চলমান রয়েছে।
এদিকে জহির পরিবারসহ রাজশাহী শহরে বসবাস করেন। এতে দেখভালের অভাবে সরকারি খাস জায়গা মনে করে ওই জায়গায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠিসহ বেশ কয়েকটি বসতঘর করে বসবাস শুরু করেছেন। এমতাবস্থায় বিষয়টি জানার পর জমির কাগজপত্র নিয়ে গিয়ে জহির তাদের জমি ছেড়ে দেয়ার কথা বলেন।এতে জহিরের কাছে থেকে বেশ কয়েকটি পরিবার টাকা দিয়ে জমি কিনে রেজিষ্ট্রি করে নিয়েছেন,এখানো নিচ্ছেন। কিন্ত্ত রোজিফা বেগম নামের এক ব্যক্তি জমি ছাড়তে অস্বীকার করছে,আবার কিনেও নিচ্ছেন না।
এদিকে রোজিফা বেগমকে জমি ছাড়তে বলায় সে জমি তো ছাড়েইনি তার কন্যা বকুল খাতুনকে দিয়ে উল্টো জমি মালিক জহিরের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।অন্যদিকে পুলিশ অভিযোগের তদন্ত না করে জহিরকে থানায় ডেকে নিয়ে আটক ও তার বিরুদ্ধে মামলা রেকর্ড করেছেন বলে জহির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম জহির বলেন, ওই জায়গার সমস্ত কাগজপত্র তার কাছে রয়েছে।কিন্ত্ত রোজিফা বেগম রাতারাতি তার জায়গায় বাড়ি করেছে।তাকে জায়গা ছাড়তে বলায় সে তার কন্যাকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে।এবিষয়ে রোজিফা বেগম বলেন,এটা সরকারি খাস জায়গা তিনি প্রায় ১৫ বছর যাবত এখানে বাড়ি করে বসবাস করছেন। তিনি বলেন,ইতমধ্যে জহির ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানি করেছেন।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ১২ ফেব্রুয়ারি ২০২৫
নিউজটি পত্রিকায় দেওয়ার জন্য অনুরোধ করা হলো
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান