ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

হাতাহাতিতে জড়িয়ে সেনা হেফাজতে রেলওেয়ের তিন কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ১:৪৬

রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যকে অসদাচরণ ও মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওেয়ের তিন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জিআরপি থানা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার সকাল থেকে রেলওয়ে স্টেশন চত্তর এরাও করে সেনাবাহিনী। এরপর রেলের তিনজন রানিং স্টাফকে তারা সেনা হেফাজতে নেয়। তারা হলেন, গার্ড মো. আতিক, গার্ড মো. আলী আজম ও এ্যাটেন্ডেন্ট মো. মুনসুর। 

সকাল থেকে রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর উপস্থিতি ও অভিযান পরিচালনার কারণে স্টেশন চত্বরে বিরাজ করে থমথমে পরিবেশ। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী সহ জনমনে দেখা গেছে আতংকের ছাপ। পরে, স্টেশনে রেলওেয়ের উর্ধ্বতন কর্মকতা ও কর্মচারীর উপস্থিতি, রেলওয়ে জিআরপি থানা পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যৌথ আলাপচারিতার এক পর্যায়ে প্রকৃত ঘটনার বহিঃপ্রকাশ ঘটে। অভিযুক্ত তিন রেলওয়ের রানিং স্টাফ এখনো সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাজশাহী স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে অভিযান পরিচালনা করছেন। এখনো আমাদের মধ্যে আলাপচারিতা চলছে। আর এই মূহুর্তে কোনো কিছুই বলা সম্ভব হচ্ছে না। তাই এই বিষয়ে কথা বলবো না, বলে জানান তিনি। 

এ ব্যাপারে কথা হয় রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসানের সঙ্গে। তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে  টিকেট চেকিং এর ঘটনাকে কেন্দ্র করে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ বিষয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতা ও রেলওেয়ের কর্মকর্তারা কথা বলছেন। তিনজন অভিযুক্ত তাদের হেফাজতে আছেন। 

তিনি বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। তাদের আলাপচারিতা শেষে কি সিদ্ধান্ত হয়, তারপরই বোঝা যাবে।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা