ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে ট্রেন ও ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:২৮

মাদারীপুরের শিবচরে ট্রাক ও  নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছে। অন্যদিকে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩ টার দিকে সাগর সরদার শিবচর উপজেলার বিভিন্ন  বাজারের কয়েকটি দোকানে টিন পৌছে দিয়ে নছিমন নিয়ে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সাগর সরদার নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রেল লাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান,'ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের সাথে ওই নারীর ধাক্কা লাগে। এসময় ছিটকে রেললাইন থেকে দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ বলেন, 'আমরা দুইটি ঘটনার খবর পেয়েছি। ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।আর মরদেটি থানায় রয়েছে।অন্যদিকে যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছে, সেহেতু বিষয়টি রেল পুলিশ দেখবে। আমরা রেল পুলিশকে অবগত করেছি।'

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার