ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জগন্নাথপুরে সড়ক দুর্ঘ'টনায় বৃদ্ধা নিহত, আহত ৭


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৩-২-২০২৫ বিকাল ৫:৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এঘটনায় আরও ৭জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীগঞ্জ সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা হবিগঞ্জ জেলার সদর উপজেলার উমেদনগর গ্রামের রায় মোহন রায়ের ছেলে রাকেস রায়। 
স্থানীয়রা জানান, বুধবার বেলা ২টার দিকে জগন্নাথপুর থেকে আসা চালিত অটোরিকশা (টমটম) ও ইনাতগঞ্জ বাজার থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ী দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হয়। এসময় টমটম ও অটোরিকশায় থাকা রানীগঞ্জ ইউনিয়নের সুবিধপুর গ্রামের মা, ছেলে, ছেলের বউ সহ আরো ৭জন আহত হয়েছেন। গুরুতর আহতদের জগন্নাথপুর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রাকেস রায়ের ছেলে রিপন রায় জানান, আমার বাবা রাকেস রায় ইনাতগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে জগন্নাথপুর যাওয়ার পথে রানীগঞ্জ সেতুপার হয়ে শেখ পাড়া পয়েন্টে দুর্ঘটনা নিহত হয়েছেন বলে জেনেছি। এখন আমি জগন্নাথপুর আসার পথে পরে বিস্তারিত বলতে পারবো। 
এ ব্যাপারে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আহমেদ ইনতিয়াজ ভূইয়া বলেন, টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় গাড়ীতে আরও ৩ জনের মত আহত হয়েছেন। নিহত পরিবারের লোক আসলে তাদের সাথে আলোচনা করে নিহতের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ