দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এসিল্যান্ডের উপর হামলা
দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।এই সময় দূর্বৃত্তরা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সঙ্গে থাকা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের উপর হামলা চালায়। এতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক সদস্য আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ লক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে।হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। আহতরা হলেন দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক (এস.আই) মহসীন হোসেন।
দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময় স্থানীয় হাসেম সহ আরও কয়েকজন এসে আমাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার একজন উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন সহ নয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ওই সময় দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ সঙ্গে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা করে দুর্বৃত্তরা। দাউদকান্দি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামকে বাঁচাতে গিয়ে দাউদকান্দি থানার উপ পুলিশ পরিদর্শক মহসীন হোসেন ও সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন আহত হয়। এই ঘটনার সাথে জড়িত দুই নারী সেলিনা আক্তার ও সাথী আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বাকী জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে। এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, দূর্বৃত্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছে। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলা নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত
চৌগাছার যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামী আবু ওবাইদা গোপালগঞ্জে আটক
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
পত্নীতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবসে রায়গঞ্জে বাপার আলোচনা সভা ও মতবিনিময়
বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ
চিকিৎসক আসেন, কিছুদিন পরই চলে যান: জনবল সংকটে ধুঁকছে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ: জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি
বিএনপি নেতার আঘাতে গর্ভপাত গর্ভবতীর, বিচার চেয়ে থানায় অভিযোগ
আদমদীঘিতে নিখোঁজ কিশোরীকে ঘিরে রহস্য, লাইভে বাবার অভিযোগ অস্বীকার করলেন মেয়েটি
রফিকুলকে বরিশাল থেকে গ্রেপ্তার করলো র্যাব