ছাত্রদের তোপের মুখে বাড়তি ভাড়া ফেরত পেলো দিলো বাস চালকরা
যেকোন উৎসব আসলেই বাস সার্ভিস বাড়তি ভাড়া আদায়ে তৎপর হয়ে ওঠে। বাড়তি ভাড়া না গুনলে মেলে না বাসের আসন। এতে ভোগান্তিতে পড়তে হয় বাড়ি ফেরা মানুষের। আর এই ভোগান্তি দূর করে সাধারণ মানুষের স্বস্তি আনতে মধুপুরে আনারস চত্বরে বাস টার্মিনালে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান।
টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলো যাত্রীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাত আট থেকে গভীর রাত পর্যন্ত সাপ্তাহিক ও শবেবরাতের ছুটির কারণে ঢাকা থেকে বাড়ী ফেরার যাত্রীর চাপে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে।
অভিযোগের ভিত্তিতে ঢাকা থেক যাত্রী সহ ছেড়ে আসা বিভিন্ন বাস মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে চেক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এবং যাত্রীদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। শিক্ষার্থীদের তোপের মুখে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিতে বাধ্য হয় বাস চালকরা।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সোহানুর রহমান, সাইদুর রহমান, মেহেদী হাসান মৃদুল, মোঃ সবুজ মিয়া, একরামুল খান অনিক, মোঃ মাজহারুল ইসলাম, জিয়াদ হাসান জিম, টিএ নাইম ও আহত খাইরুল ইসলাম প্রমুখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মোঃ সোহানুর রহমান ও মাজহারুল ইসলাম বলেন- টিকিট প্রতি নির্ধারিত ভাড়ার ২০০ থেকে ৫০০ টাকা বাড়তি দিতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে আমরা মধুপুর আনারস চত্বরে অবস্থান নিয়ে এর সত্যতা পাই। পরে সব বাস এক এক করে থামিয়ে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দিতে বাধ্য করি।
জাতীয় নাগরিক কমিটির মধুপুর শাখার সদস্য মোঃ সবুজ মিয়া জানান, ঢাকা থেকে জামালপুর, মাদারগঞ্জ গামী বাস গুলোই বেশি ভাড়া নিচ্ছিল। রাত ৮ টা থেকে আমরা মধুপুরে বাস থামাই এবং যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দিতে বাধ্য হয়। চন্দ্রা থেকে ছেড়ে আসা বাস মধুপুর-ধনবাড়ি বা জামালপুর পর্যন্ত ৫০০/৬০০ টাকা ভাড়া নেয়া হচ্ছিল। দাঁড়ানো যাত্রী ৩০০ টাকা, সিটের যাত্রী ৫০০ টাকা ভাড়া এইভাবে নেয়া হচ্ছিল।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার