ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাঁধার মুখে বন্ধ হওয়া সেই লালন স্মরণোৎসবের নতুন দিনক্ষণ নির্ধারণ


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ২:২৫

দুই ইসলামী সংগঠেনর বাধার মুখে অনুষ্ঠানের দিন লালন সংঘের কর্মসূচি স্থগিত হওয়া সেই স্মরণোৎসবের নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। নতুন তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার লালন স্মরণোৎসব'২০২৫ অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়।

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, ক্যাম্প কমান্ডার মেজর শোয়েব, উপজেলা বিএনপি'র সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর লালন সংঘের সভাপতি ফরহাদ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সাহা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মো. সবুজ মিয়া, উপজেলা হেফাজতের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাও. মাহমুদউল্লাহ, কারী মোদাচ্ছের হোসেন, গণমাধ্যম কর্মি এস.এম শহীদ, আনোয়ার সাদাৎ ইমরান, মেজবাহ উদ্দিন আহমেদ, আব্দুল হামিদ, বাবুল রানা, মোঃ লিটন সরকার প্রমুখ।

উল্লেখ্য, মরমী কবি লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুর লালন সংঘ গত ১২ ফেব্রুয়ারি  লাল স্মরণোৎসব ২০২৫' আয়োজন করে। ইসলামিক একাধিক দলের বাধায় মুখে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। 

অনুষ্ঠান স্থগিত করার পর বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। তারপর উপজেলা প্রশাসন এবং মধুপুর বিএডিসি ক্যাম্পে স্থাপিত সেনা ক্যাম্প থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়। 

অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সমোঝোতার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। 

এতে মধুপুর হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয় অনুষ্ঠান আয়োজনে তারা কোন বাঁধার সৃষ্টি করবে না। মধুপুর লালন সংঘ থেকে বিতর্কিত বক্তব্য, তথ্য ও সঙ্গীত উপস্থাপিত হবে না মর্মেও প্রতিশ্রুতি দেয়া হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম