রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জেলা বিএনপি'র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের নেতা কর্মীকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে। এসময় বক্তারা, বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নজরুল ইসলাম, লেবু শেখ ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে