ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:২

রাজশাহীতে জাকজমক ভাবে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। 

১৫ ফেব্রুয়ারি (শনিবার)  সকাল ১১ টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মুক্ত করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। 

অনুষ্ঠানের উদ্বোধক  হিসেবে উপস্থিত  ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, মরহুম আরাফাত রহমান কোকো অতীত কোলাকৌশল সুসংগঠিত বাংলাদেশে ভালো ক্রিকেট দল উপহার দেওয়ার জন্য ক্রীড়াঙ্গনে তার নাম  চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের উদীয়মান তরুণ খেলোয়ারদের মনি কোঠায় চির অম্লান হয়ে থাকবেন। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজশাহীতে প্রথম আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ কে দেখিয়ে দিলো নতুন পথের দিশারী নেতৃত্ব। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, যুবদলের আব্দুল কাদের উৎসব ,আবুল কালাম আজাদ সুইট, জার্মানি সুমন, জাকির হোসেন রিমন, আব্দুল কাদের বকুল, সজল, আনোয়ার হোসেন উজ্জল, আবু হেনা লাল্টু, মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত