ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে ড্রামট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১:৩১

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেস মাদারীপুরের শিবচরে একটি ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে  লিমন বেপারী (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের শিবচর উপজেলার পূর্ব সন্ন্যাসীর চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লিমন বেপারী শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ বেপারীর ছেলে।সে উপজেলায় সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেলের গেরেজে কাজ করতো।

শিবচর হাইওয়ে থানা সুত্রে জানা যায়, রাতে প্রতিদিনের ন্যায় কাজ কর্ম শেষ করে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন লিমন।এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে লিমন গুরুতর আহত হয়।খবর পেয় শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকারের নেতৃত্ব পুলিশের  একটি দল তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে নিজ কর্মস্থল সূর্যনগর থেকে তিনি বাড়িতে ফিরছিলেন।মরদেহটি এখন থানায় রয়েছে। আমরা ড্রামট্রাকটি আটক করেছি।'

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার