তানোরে শিবনদী ব্রিজের কাজ বন্ধ: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা
রাজশাহীর তানোর উপজেলার শিবনদী ব্রিজের কাজ শুরু হওয়ার পর ২৫-৩০ দিন পার হলেও এখনো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট ঠিকাদার ও মিস্ত্রিরা কাজ ফেলে উধাও হয়ে যাওয়ায় প্রতিদিন হাজারো পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তানোর-মোহনপুর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ শিবনদী ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজ শুরু করে। কিন্তু কাজের শুরুতেই ধীরগতি এবং পরবর্তীতে শ্রমিক ও ঠিকাদারদের অনুপস্থিতি পুরো এলাকা জুড়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
প্রতিদিনই ব্রিজের দুই পারের মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় এক বাসিন্দা জানান, এভাবে কাজ ফেলে রাখার ফলে আমাদের চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের পার করে নিতে ভয় লাগে, কখন কী হয় বলা যায় না। গাড়ি-রিকশা চলতে পারে না, সবকিছুতেই সমস্যা। এলাকার ব্যবসায়ী ও যানবাহন চালকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এক অটোরিকশা চালক শফিকুল বলেন, রাস্তার এই অবস্থায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।এ বিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী বা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা বিষয়টি নজরে এনেছি এবং দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হবে।
তবে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন। তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন