রাবিতে গোল্ড বাংলাদেশ'র নবীন বিতর্ক উৎসব অনুষ্ঠিত
'নব উদ্দমে যাগো হে নবীন কন্ঠে ভাঙ্গ বাধ' প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশর (গোল্ড বাংলাদেশ) নবীন বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই উৎসবের আয়োজন করা হয়। নবীন বিতর্ক উৎসবের পাশাপাশি সংগঠনটির নবীন বিতর্কিকদের বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে ১২টি দল অংশগ্রহণ করে। যেখানে চূড়ান্ত পর্বে "এই সংসদ মনে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রত্যাশা পূরণে ব্যর্থ" এই প্রস্তাবে মার্কেটিং বিভাগ বনাম আরবি বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে আরবি বিভাগ বিজয় অর্জন করে। বিতর্ক শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমকে পুরস্কার এবং সম্মাননা প্রদান করা হয়।
বিজয়ী এবং বিজেতাদের সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. আমিনুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাবি গোল্ড বাংলাদেশের মডারেটর অধ্যাপক রবিউল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক তানিয়া মাহমুদা তিন্নিসহ অনেকে।
পুরস্কার বিতরণী শেষে সংগঠনের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?